শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

প্রফেশনাল সোস্যাল ওয়ার্কাস ফাউন্ডেশন’র প্রতিবন্ধিদের মধ্যে ভেড়া প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৪০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রফেশনাল সোস্যাল ওয়ার্কাস ফাউন্ডেশন রাজশাহী এবং জয়পুরহাট জেলা শাখা একটি অরাজনৈতিক সমাজ কল্যান মূলক স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার দুপুর ১২টায় অত্র সংস্থার উদ্যোগে জয়পুরহাট জেলার, ক্ষেতলাল উপজেলার,বড়তারা ইউনিয়নের, নিশ্চিন্তা বাজারে দুইটি দরিদ্র পরিবারের প্রতিবন্ধি নয়ন চন্দ্র ও সিয়াম বাবুকে আত্মকর্মসংস্থানের জন্য এক জোড়া করে ভেড়া প্রদান করা হয়।

সংস্থার জয়পুরহাট জেলা শাখার সভাপতি শাহারুল ইসলামের সভাপতিত্বে ভেড়া প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল খাঁ, মোজাম্মেল হক ও অন্যান্য কর্মকর্তা । তৌফিকুল ইসলাম এর উপস্থাপনায় কার্যক্রমে সহযোগীতা করেন প্রফেশনাল সোস্যাল ওয়ার্কাস ফাউন্ডেশন রাজশাহী ও জয়পুরহাট জেলা শাখা এবং ঘোড়শাল সমাজ উন্নয়ন সংস্থা । এছাড়াও সংস্থার সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি প্রায় অর্ধশত ব্যক্তি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin