সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ফ্যামিলি কার্ড ইস্যুতে যে কোন অভিযোগ কঠোর হাতে দমন করা হবে: এমপি মিলন

  • প্রকাশ সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা-মোহনপুর এলাকায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে কোনো ব্যক্তি অর্থ দাবি করলে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখার নির্দেশ দিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানান, এ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘুষ বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। বুধবার দুপুরে বিসিক এলাকায় তার দলীয় কার্যালয়ে পবা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, ভবিষ্যতে সব ধরনের লেনদেন ফ্যামিলি কার্ডের মাধ্যমেই সম্পন্ন হবে। কোনো সাধারণ ব্যক্তির মাধ্যমে নয়, বরং সরকারি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের মাধ্যমেই ফ্যামিলি কার্ডের ফরম বিতরণ করা হবে। ইতো মধ্যে পাইলট আকারে ঈদের আগেই বেশ কয়েকটি উপজেলায় এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এরমধ্যে রাজশাহীর পবা উপজেলাতে এই কার্ড বিতরণ করা হয়েছে। আগামীতে পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নারীদের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, ধীরে ধীরে নগদ টাকার প্রচলন কমিয়ে এনে ফ্যামিলি কার্ড বা স্মার্ট কার্ডের মাধ্যমে সব ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দুর্নীতির সুযোগ কমে আসবে। সংসদ সদস্য প্রতিশ্রুতি দেন, তিনি জাতীয় সংসদে পবা-মোহনপুরসহ রাজশাহী ও দেশের মানুষের মৌলিক বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমান-এর হাতকে শক্তিশালী করতে তিনি জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

পবা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের এ কর্মী সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী। এছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin