শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৬১৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিম) রাজশাহী মহানগর আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিম) এর সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, শাহমখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আখতারুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহাদাত আলী শাহু, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ (পূর্ব) সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন। সঞ্চালনায় ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিমের) সভাপতি মনিরুজ্জামান মনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin