নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বন্যায় জনগণ বিপর্যস্থ হয়ে পড়েছে। অতিকষ্টে তারা জীবন-যাপন করছে। বন্যাদূর্গত অসহায় এই মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বিভিন্ন বাজারে অর্থ উত্তোলন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার ও শফিকুল ইসলাম শাফিক, সদস্য আরিফুল শেখ বনি ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।