বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পাবলিক প্রকিউরমেন্ট (পিপিআর) বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পাবলিক প্রকিউরমেন্ট (পিপিআর) বিষয়ক চার দিন ব্যাপি প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়। সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে, বিএমডিএর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব)। এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, আবুল কাশেম, জাহাঙ্গীর আলম খান ও বিএমডিএ সচিব এনামুল কাদির।

প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, কোর্স সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা ও প্রশিক্ষণ শাখার নির্বাহী প্রকৌশলী মোহা: তরিকুল ইসলাম। প্রশিক্ষণ কর্মসূচিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৭ জেলার মোট ৩৪জন অংশ গ্রহণ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin