নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে মে ২০২৫ মাসের মাসিক সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ জিমনেসিয়াম হল রুমে মাসিক সভা ও ৫জন কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। মাসিক সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব) ।এর আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মরহুম ড.এম আসাদুজ্জামান এর স্মরণে ১মিনিট নিরবতা পালন করেন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীর।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, এটিএম মাহফুজুর রহমান, ইকবাল হোসেন, নাজিরুল ইসলাম, শহীদুর রহমান, শিবির আহমেদ ও জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির (সচিব), নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার ও রুবিনা খাতুন। অনুষ্ঠান সঞ্চলনা করেন নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমানসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর, রিজিওন, জোন অফিস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হতে বিভিন্ন সময়ে বিদায় কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। বিদায় কর্মকর্তা-কর্মচারীরা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, সহকারী প্রকৌশলী কাজিমুদ্দীন, শফিকুল ইসলাম কম্পিউটার অপারেটর, নাসিরা পারভীন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও রোকনুজ্জামান মানিক মেকানিক।