মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন কৃষি সচিব

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বৃহস্পতিবার সকালে রাজশাহী শাহ্ মখ্দুম বিমান বন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব) সহ কর্মকর্তারা। সকালে রাজশাহী গোদাগাড়ী উপজেলার সরমংলায় বিএমডিএ কর্তৃক বাস্তবায়িত ‘বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ স¤প্রসারণ-২য় পর্যায়’ প্রকল্পের সেচ কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় কৃষি সচিব বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সহায়তা ও কৃষির ব্যাপক উন্নয়ন হয়েছে। আগে এখানে এক ফসল হলেও এখন মিনিমাম তিনটি ফসল হয়। এটা একটা বড় অর্জন। একসময় বরেন্দ্র অঞ্চলে মানুষের খাদ্যের হা হা কার ছিল। মঙ্গা ছিল। এখন এখানকার মানুষের খাদ্য তো বটেই, সারাদেশ ছাড়া এখন অন্যান্য দেশে আমরা মানুষকে খাদ্য দিয়ে থাকি। আমরা নির্ভর করি রাজশাহীসহ উত্তরবঙ্গের ফসলের উপর। উত্তরবঙ্গের ফসল সারাদেশের মানুষকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এক সময় দক্ষিণবঙ্গ ছিল খাদ্যের ভান্ডার, এখন উত্তরবঙ্গ হয়েছে খাদ্যের ভান্ডার। এইটাকে আমরা আরও সমৃদ্ধ করতে চাই। কৃষি বিভাগ কৃষি মন্ত্রণালয় তথা বরেন্দ্রসহ যত রকমের প্রকল্প রয়েছে কৃষির এক্সটেনশনের যে বিষয় গুলো রয়েছে সম্প্রসারণসহ আমরা নানা কার্যক্রম হাতে নিয়েছি। এই এলাকার জন্য অনেকগুলো প্রকল্প আছে, আমরা হাতে নিয়েছি। এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নসহ কৃষি আরো সমৃদ্ধ হবে। এ কৃষির মাধ্যমে আমরা খাদ্যের চাহিদা, নিরাপদ খাদ্য,পুষ্টির খাদ্যের চাহিদা নিশ্চিত করা সম্ভব সমস্যাগুলো আমরা দেখতে এসেছি, সমস্যাগুলোর আলোকে বাস্তবতার ভিত্তিতে আমরা প্রকল্প নেব। আশা করি এই এলাকার কৃষির যে সমস্যা আছে, সেগুলোর সমাধান করতে পারবো। এবং এলাকার মানুষ সুফল পাবে।

সার প্রসঙ্গে তিনি বলেন, সার নিয়ে আমাদের সচেতনতা লাগবে। সার কিন্তু পর্যাপ্ত আছে এবং কৃষক পাচ্ছে। মানুষের ব্যবহারের মধ্যে একটু সচেতনতার অভাব আছে। আমরা কৃষকদের বোঝানোর চেষ্টা করছি একটি জমিতে কি পরিমান সার প্রয়োজন। আমরা একটি খামারি অ্যাপ চালু করেছি। সে জমির কন্টেস্ট অনুযায়ী কৃষক কি ধরণের কতটুকু সার ব্যবহার করতে পারবে সেটি জানতে পারবে। অতিরিক্ত সার দেওয়া মানে জমির জন্য ক্ষতি এবং কৃষকের অর্থের অপচয়।

এরপর রাজশাহী গোদাগাড়ীর মোহনপুর এলাকায় ‘পার্টনার প্রোগ্রাম’ কর্তৃক বাস্তবায়িত সৌরশক্তি চালিত সেচযন্ত্রের কার্যক্রমসহ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার “অবকাঠামো উন্নয়ন সক্ষমতা জোরদারকরণ” প্রকল্পের আওতায় জোন দপ্তর ভবন উদ্বোধন ও “ডাবল লিফটিং পদ্ধতিতে মহানন্দা নদীর পানি সেচকাজে ব্যবহার এবং পরিবেশ উন্নয়ন” প্রকল্পের কাজ এবং “পানি সংকটময় এলাকার সেচ বঞ্চিত এলাকা ও খাল সমূহ”পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তারিকুল আলম (অতি:সচিব), অতিরিক্ত সচিব মীর্জা আসরাফুল রহমান, একান্ত সচিব মাকসুদুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নাজিরুল ইসলাম, শিবির আহমেদ ও নুর ইসলাম, সচিব নীলুফা সরকার, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি এবং নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin