নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে আগষ্ট ২০২৫ মাসের মাসিক সভা ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ জিমনেসিয়াম হল রুমে মাসিক সভা ও ১জন অবসরজনিত কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হতে অবসরজনিত বিদায় কর্মকর্তা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক শহীদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতি:সচিব)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা ও ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, এটিএম মাহফুজুর রহমান, জিন্নুরাইন খান, ড. ইকবাল হোসেন ও শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, তোফাজ্জল আলী সরকার, রুবিনা খাতুন, মোস্তাফিজুর রহমান, সানজিদা খানম মলি ও মতিউর রহমানসহ কর্তৃপক্ষের সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলীসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাসিক সভা ও বিদায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতি:সচিব) প্রধান কার্যালয় হতে বিদায় কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। মাসিক সভায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার রিজিয়ন ও জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালক এসময় মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার সমাধানের জন্য দিক নির্দেশনা দেন।