সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশ সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তারুণ্যের উৎসব আয়োজনের নিমিত্তে সেচের পানি অপর্যাপ্ততা এলাকায় শস্য বিন্যাসের মাধ্যমে ও এ.ডাবলু.ডি পদ্ধতিতে সেচ প্রদান করে পানি সাশ্রয় উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গোদাগাড়ী জোন-১ এর আয়োজনে সরমংলা ইকো পার্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা যারা সামনে বসে আছেন আগামী দিনের কৃষিতে হাল ধরতে হবে, শুধু কৃষিতে না দেশ গড়ার কাজও আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বরেন্দ্র অঞ্চল এক সময় মরুভূমি ছিলো। কিন্তু এখন এক ফসলের জায়গায় তিন ফসল হচ্ছে এমন কি কোথাও কোথাও চার ফসলও হচ্ছে। এটা সম্ভব হয়েছে বিএমডিএ‘র সেচের কারনে। বিএমডিএ যে ভাবে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাচ্ছে সেই জন্য এত পরিবর্তন সম্ভব হয়েছে। মাঠ পর্যায়ে কর্মকর্তারা সবসময় কৃষকের পাশে থেকে কাজ করে চলেছে। যার ফলে বর্তমানে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। তাই আগামী দিনে এই কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই তারুণ্যের বিকল্প আর কিছু নাই। তাই আপনাদেরকে দেশ গঠনে কৃষির হাল ধরতে হবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী গবেষণা ও প্রশিক্ষণ শাখা জিন্নুরাইন খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোমেনুল ইসলাম, সহকারী প্রকৌশলী গবেষণা ইউনিট কার্ব মেহেদী হাসান ও সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী গোদাগাড়ী অঞ্চলের ৫০জন তরুণ অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin