সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশ সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক কর্মকর্তা/কর্মচারীগণের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গবেষনা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হল রুমে দিনব্যাপি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)।

কোর্স পরিচালনা করেন তত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান গবেষণা ও প্রশিক্ষণ শাখা বিএমডিএ। এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ তারিকুল ইসলাম উপ-সচিব মণিটরিং শাখা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, নীলুফা সরকার সচিব বিএমডিএ, এটিএম মাহফুজুর রহমান তত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, শিবির আহম্মেদ, রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলীসহ কর্তৃপক্ষের সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, মনিটরিং অফিসার, হিসাব নিয়ন্ত্রক, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, ভান্ডার কর্মকর্তা, সহকারী কোষাধ্যক্ষ ড্রাইভার, ট্রাক চালক সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীতে ৫০জন কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচীর শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএ পেশ ইমাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin