সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের “২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা” বিষয়ক সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ “২০২৫-২৬ অর্থবছরের সেচযন্ত্র পরিচালনা, সেচ এলাকা অর্জন ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা” অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ প্রধান কার্যালয়ে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬ জেলার কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মরহুম ড.এম আসাদুজ্জামান সহ সকলের জন্য দোয়া করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম( অতিরিক্ত সচিব)। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা। সভা পরিচালনা করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম। সভায় সকলের কাছ থেকে বিভিন্ন বক্তব্য শোনেন ও দ্রুত সমাধানের পরামর্শ দেন এবং সব সময় কৃষকের পাশে থাকার নির্দেশনা দেন বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম(অতিরিক্ত সচিব)।

এসময় সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. ইকবাল হোসেন, আব্দুল লতিফ, জিন্নুরাইন খান, এটিএম মাহফুজুর রহমান, নাজিরুল ইসলাম, শিবির আহমেদ, উপ-ব্যবস্থাপক (কৃষি) এটিএম রফিকুল ইসলাম, বিএমডিএ’র (সচিব), নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, সৈয়দ জিল্লুরবারী, মোস্তাফিজুর রহমান, আতিকুর রহমান, একেএম ওবায়দুল্লাহ, সানজিদা খানম মলি ও রুবিনা খাতুন, মনিটরিং অফিসার আশরাফুল ইসলাম ও হিসাব নিয়ন্ত্রক রোকনুজ্জামান বিশ্বাস।

এছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, পরিদর্শক, মেকানিক, সহকারী মেকানিক, ইলেকট্রিশিয়ানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin