বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিএমডিএ’র প্রধান কার্যালয় (জিমনেসিয়াম) হল রুমে জানুয়ারি ২০২৬ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)।

এসময় মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, এটিএম মাহফুজুর রহমান, জিন্নুরাইন খান, আব্দুল লতিফ, শিবির আহমেদ ও রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, মোস্তাফিজুর রহমান, হারুন-উর-রশিদ, মনিরুজ্জামান মনির, একেএম ওবায়দুল্লাহ, রুবিনা খাতুন, সানজিদা খানম মলি, আতিকুর রহমান ও সৈয়দ জিল্লুল বারী এবং মনিটরিং অফিসার আশরাফুল ইসলাম সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার রিজিয়ন, সদর দপ্তর ও মাঠপর্যায়ের অতিরিক্ত প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক(কৃষি), সহকারী প্রকৌশলীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin