রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশ সময় শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়েনের অংশ হিসেবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শনিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের প্রধান কার্যালয় মাঠে বৃক্ষরোপন কার্যক্রমে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, (সচিব পদমর্যাদা)। বৃক্ষরোপন কার্যক্রমে সভাপতিত্ব করেন বিএমডিএ‘র নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগটি নিয়েছেন তা অত্যন্ত যুগোপযোগী। তিনি শুধু গাছ লাগানো নয়, রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন।

চেয়ারম্যান আরও বলেন, বরেন্দ্র অঞ্চলে বৃক্ষরোপণ মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে সহায়তা এবং পরিবেশগত স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে বিএমডিএ‘র সকল কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিএমডিএ‘র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, আব্দুল লতিফ, এটিএম মাহফুজুর রহমান, জিন্নুরাইন খান, শিবির আহমেদ ও সমসের আলী, নির্বাহী প্রকৌশলী ও সচিব এনামুল কাদিও ও নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যক্তি এবং অংশীজনরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় বিভিন্ন জোন ও রিজিয়ন, আগামী ২বছরে প্রায় ৩ কোটি বৃক্ষরোপন করবে এবং সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করবে। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সকল কর্মকর্তা-কর্মচারী সহ দেশ বাসীর জন্য দোয়া করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin