মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

  • প্রকাশ সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৪০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ লাইভস্টক সোসাইটির উদ্দ্যোগে রাজশাহীতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২২ ও সেভ দি ফ্রগ ডে এর উপর আলোচনা ও র‌্যালি এবং রমজানের সম্মানে দোয়া ও ইফতার মাহফিণ অনুষ্ঠিত হয়। তিন পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথমে পর্বে রাজশাহীর নিউমার্কেট হতে বর্ণাঢ্য র‌্যালির যাত্রা শুরু হয়ে রাজশাহীর রাণীবাজারের অলোকার মোড়স্থ মাস্টার সেফ রেস্তোরাঁর সম্মুখে শেষ হয়। অতপর দ্বিতীয় পর্বে “ভেটেরিনারিয়ান: নিরাপদ খাদ্যের নিরব স্থপতি” প্রতিপদ্য বিষয়ের উপর আলোচনা মাস্টার সেফ রেস্তোরাঁর হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার, ডীন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ, রাজশাহী বিশ^বিদ্যালয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বাকী বরকত উল্লাহ, সভাপতি ক্রোপ সায়েন্স বিভাগ রাবি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী অবসর প্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা খাইরুল আলম মিঞা, রাবি শিক্ষক ড. জসিম উদ্দিন, ড. আফিয়া খাতুন, বাসস ব্যূরো চিফ ড. আইনাল হক।

বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের ডেপুটি চীফ ভেটেরিনারি অফিসার ড. হেমায়েতুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় আলোচনায় অংশ নিয়ে বিশ^ ভেটেরিনারি দিবস-২০২২ এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উত্তোরনের চেয়ারম্যান মিজানুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি বাহার আলী, নাচোল প্রতিনিধি হাফিজুর রহমান, বিএলএস সহ-সভাপতি এনামুল হক, এর সহ-সম্পাদক ডাক্তার রিয়াজুল ইসলাম, কোষাধ্যক্ষ কৃষিবিদ ইসমাইল হক, ভেট এক্সিকিউটিভ সম্পাদক ডাক্তার সানাউল হক, রোভার সভাপতি রফিক আনোয়ার, আরপিডিএ সাধারণ সম্পাদক কামাল হোসেন, রাবি ছাত্র আল নাসের ইবনে রশিদ নিশাদ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, রাজশাহাীর উপপরিচালক ডাক্তার এ কে এম আনোয়ারুল হক।
বক্তাগণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিনিধি ব্যাঙকে রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তাগণ বলেন যে, দেশ আজ মাংস ও ডিম উৎপাদনে সয়ংসম্পূর্ণ এবং দুধ উৎপাদনেও সয়ংসম্পূর্ণতার কাছাকাছি পৌঁছে গেছে। পর্যাপ্ত, মানসম্পন্ন ও নিরাপদ প্রাণিজ আমিষের প্রাচুর্যতা আজ কল্পনা নয় বাস্তবতায় পরিণত হয়েছে। এ অকল্পনীয় সফলতার মূল কান্ডারি ভেটেরিনারিয়ানগণ বলে বক্তাগণ উল্লেখ করেন এবং তাদের এ অবদানকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নাগপাশে আবদ্ধ করেন।

তাঁরা প্রাণিসম্পদ বিভাগের উৎকর্ষতা, উন্নয়ন ও সমৃদ্ধকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি নিরাপদ ও পর্যাপ্ত প্রাণিজ প্রোটিন উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন এবং এ ব্যাপারে ভেটেরিনারিয়ানগণের অবদান ও সরকারের আন্তরিক তৎপরতাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি প্রাণিসস্পদকে সমৃদ্ধ করণে তঁাঁর সক্ষমতার সবটুকু প্রয়োগের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের সভাপতি বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২২ এর উপর প্রতিপাদ্যটি যথাযথ হয়েছে বলে উল্লেখ করেন এবং বলেন যে, ভেটেরিনারিয়ানগণ তাঁদের নিজ কর্ম ও অবদানের জন্য আজ সমাজের সর্বোচ্চ আসনে আসীন হতে পেরেছেন। ড. হেমায়েতুল ইসলাম, সঞ্চালনার পাশাপাশি দুইটি দিবসের তাৎপর্য তুলে ধরে নিরাপদ ও পর্যাপ্ত প্রাণিজ আমিষের যোগানে ভেটেনারিয়ানদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রাজশাহীর ডেপুটি চীফ এপিডেমিওলজিস্ট ডাঃ মোখলেসুর রহমান, বিভিন্ন সংস্থায় কর্মরত ভেটেরিনারিয়ানবৃন্দ, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, ভেটেরিনারি সার্জনবৃন্দ, খামারীবৃন্দ, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঔষধ প্রস্ততকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য সুধীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin