সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বর্ণিল আয়োজনে পবায় বৈশাখী শোভাযাত্রা

  • প্রকাশ সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয় বাংলা নববর্ষ-১৪৩৩। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা প্রাঙ্গন। সেই লক্ষ্যে “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” স্লোগানকে সামনে রেখে সকাল থেকেই নানা বয়সী মানুষ রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব। এ উৎসব আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায় এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পুরো আয়োজন জুড়ে ছিল আনন্দ, সম্প্রীতি ও বাঙালিয়ানার ছোঁয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, আরএমপি এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারি, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক।

এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. লতিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ ও নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক হোসেন রহমানসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin