বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বর্ষিয়ান বিএনপি নেতা কবির হোসেন’র মৃত্যুতে মহানগর বিএনপি’র তিন দিনের শোক ঘোষনা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তথা উত্তর বঙ্গের বর্ষিয়ান নেতা, বিএনপি’র তিন বারের সাবেক সংসদ সদস্য এডভোকেট কবির হোসেন এর মৃত্যুতে তিন দিনের শোক ঘোষনা করেছে রাজশাহী মহানগর বিএনপি। এ লক্ষে বিএনপি দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনিমিত, কালো পাতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারন করা হয়েছে। বিএনপি’র আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান গেছে।

এই বিষয়ে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা আলী বলেন, এডভোকেট কবির হোসেন ছিলেন বিএনপির নিবেদিত প্রান। তিনি প্রতিষ্ঠাকাল থেকে মৃত্যু পর্যন্ত এই দলের সাথেই ছিলেন। হয়েছিলেন তিনবার সংসদ সদস্য এবং দুইবার প্রতিমন্ত্রী। তিনি একবার এলজিআরডি প্রতিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্ষিয়ান এই নেতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই উদ্যোগ মহানগর বিএনপি’র পক্ষ থেকে নেয়া হয়েছে বলে জানান ঈশা। সেইসাথে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin