মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বস্তিবাসীর বিশুদ্ধ পানির সমস্যা নিরসনে রাজশাহীর উত্তর মহিষবাথান বস্তিতে সাবমার্শিবল পাম্প স্থাপন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৩৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বস্তিবাসীর বিশিুদ্ধ পানির সমস্যা নিরসনে মঙ্গলবার রাজশাহীর উত্তর মহিষবাথান বস্তিতে সাবমার্শিবল পাম্প স্থাপন করা হহয়। রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে বিভিন্ন সময়ে এ নিয়ে ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাবঃ এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারাবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল এই কর্মসূচী বাস্তবায়ন করছে।

কারিতাসের স্বেচ্ছাসেবকগণ রাজশাহী কোর্ট ষ্টেশন হতে বিলসিমলা পর্যন্ত বস্তি এলাকার বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন সময়ে তুলে এনে ডায়লগ কর্মশালায় তুলে ধরেন। সেইসব সমস্যাগুলো নিয়ে সবাই আলোচনা করেন এবং সদস্যাগুলো মার্কিং এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি বিষয় মনোনীত করা হয়। এরমধ্যে বস্তি এলাকায় বিশুদ্ধ পানির সমস্যা দুরীকরনে সাবমার্শিবল পাম্প স্থাপন গুরুত্ব পায়। এরই ধারবাহিকতায় মঙ্গলবার অত্র বস্তি এলাকারকবর খনন কমিটি কার্যালয়ের নিকটে এই সাবমার্শিবল পাম্প স্থাপন করা হয়।

এই স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন রাসিক রোজ-২ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও কোর কমিটির সদস্য আয়েশা খাতুন নাদিরা, জিআইজেড রাজশাহী বিভাগীয় সিটি সমন্বয়কারী আকতারুজ্জামান রানা, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল, সদস্য সাংবাদিক ফজলুল করিম বাবলু কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ অন্যান্য ভলান্টিয়ারগণ। উল্লেখ্য পাম্পটি প্রদান করেছেন রাজশাহীর প্রথম শ্রেণির ঠিকাদার ও সরবরাহকারী সালাউদ্দীন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin