সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ রাজশাহী জেলা শাখার মানববন্ধন

  • প্রকাশ সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ফারাক্কা বাঁধ বাংলাদেশের মরণ ফাঁদ, ফারাক্কা লং মার্চের ডাক, বাংলাদেশকে শুকিয়ে মারার ভারতীয় চক্রান্ত রুখে দাঁড়ান। পদ্মা সহ ৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় কর। ১৯৯৭ সালের জাতিসংঘ পানি প্রবাহ সনদে অনুস্বাক্ষর কর। গ্যারান্টিক্লজ যুক্ত করে নতুন গঙ্গা পানি বন্টন চুক্তির উদ্যোগ নাও। এমন সব দাবী নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ রাজশাহী জেলা।

বুধবার বিকেল ৫টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধনে বক্তারা বলেন, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চের ৪৯ তম বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত ভারতের নদী আগ্রাসন নীতির কোন আগ্রগতি হয়নি। ভারত বাংলাদেশের পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধ তৈরি করে বাংলাদেশের ৪৪ টি অভিন্ন নদী বিলুপ্তির পথে। ১৯৭৬ সালে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারতের নদী আগ্রাসন নীতির বিরুদ্ধে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ডাক দেন,মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী এক অনন্য সংগ্রামী নেতা,ভারত আন্তর্জাতিক নদী-নীতি অমান্য করে,বাংলাদেশের নদী গুলোতে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে উল্লেখ করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, সদস্য সচিব শামসুল আবেদীন ডন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক মাহফুজ আহমেদ, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নব কুমার কর্মকার প্রমূখ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin