সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের যৌথ সভা

  • প্রকাশ সময় শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের যৌথ সভা শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম আক্তার জাহান। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। আরো উপস্থিত ছিলেন রাজশাহী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা সহ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।

সভায় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের পাঁচটি সাংগঠনিক থানা ও ৩৭ টি সাংগঠনিক ওয়ার্ডের সম্মেলন করতে দুই থেকে তিনদিন সময় লাগতে পারে। আমরা যত দ্রুত সম্ভব সম্মেলনগুলো শেষ করে যোগ্য নেতৃত্ব নিয়ে এসে মহানগর আওয়ামী লীগকে গতিশীল করতে পারবো ইনশাআল্লাহ।

এস. এম কামাল হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশে সংগঠনে বিদ্রোহীদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের নিয়ে সংগঠন সাজিয়ে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করছি। এখানে সকল থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয়দের নিয়ে কাউন্সিলর করে সম্মেলন করতে হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin