সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোরআন খতম ও দোয়া

  • প্রকাশ সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানষকন্যা, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোববার দুপুরে এক নম্¦র বার ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সমিতির সভাপতি এডভোকেট আলহাজ¦ আবুল কাশেম।

বার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা মোহনপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী কোর্টের জিপি এডভোকেট মাইনুল আহসান পান্না, রাজশাহী বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, পিপি এডভোকেট রাইসুল ইসলাম ,পিপি এডভোকেট আলী আশরাফ মাসুম, পিপি এডভোকেট সামসাদ বেগম মিতালী, এডভোকেট আব্দুল মতিন, এডভোকেট নূর-এ-কামারুজ্জামান, এডভোকেট ইমতিয়াজ মাসরুর আল আমিন, এডভোকেট আতিকুর রহমান ইতি ও আব্দুল মালেকসহ অন্যান্য আইনজীবীগণ।

উপস্থিত নেতৃবৃন্দ বেগম রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে তাঁর ত্যাগ ও নির্যাতনের ইতিহাস তুলে ধরেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin