নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ লক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে বর্নাঢ্য র্যালি ও সমাবেশ করা হয়। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা রাজশাহী মহানগরীর সাগরপাড়া মোড় থেকে র্যালি বের নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কাদিরগঞ্জ কড়াইতলা মোড়ে যেয়ে র্যালি শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান লিটনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক ও সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, বতর্মান সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য রায়হানুল ইসলাম রায়হান ও জাহান পান্না, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ মামুন।
এছাড়ার জেলার যুগ্ম আহ্বায়কগণ, থানা, ইউনিয়ন ও পৌরসভার আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ শত শত নেতাকর্মী র্যালি ও সমাবেশে অংশগ্রহন করেন। অতিথিবৃন্দ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন।