সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয় উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বহুদিনের ত্যাগ ও প্রচেষ্টার ফল স্বরুপ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয় উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যালয় উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন দীর্ঘদিন থেকে তাদের একটি কার্যালয়ের জন্য বার বার আমাকে অনুরোধ করেছিলেন। তাঁদের অনুরোধে এই এসোসিয়েশনকে এই জায়গাটা দেয়া হয়েছে। তাঁরা এখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করবেন বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ফটোজার্নালিস্ট এসোসিয়েশন গঠন করেছিলেন। সেই থেকে এটা চলমান রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর বাবার মত একজন সাংবাদিক বান্ধব ব্যক্তি। প্রধানমন্ত্রী সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণে বহুবিধ কাজ করে চলেছেন। এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে তিনিও সহযোগিতা করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন। বক্তব্যের পূর্বে তিনি ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন। এদিকে প্রধান অতিথি কার্যালয়ের সামনে আসলে বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামাদ খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশে আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেণী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী সাংবাদিক ইউনিয়েনের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তানজিমুল হক, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী. দৈনিক সানার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক ইউনুস আলী, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু ও দৈনিক গণধ্বনি পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার।

উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, রাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সাবেক কাউন্সিলর আল মামুন, যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি, জাতীয় যুবজোট নেতা সুজন, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সদস্য সচিব কবীর তুহিন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম মহাসচিব রাশেদ রিপন ও সিনিয়র সাংবাদিক জাবিদ অপু।

এছাড়াও বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন খান, অর্থ-সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন ও রাশেদুর রহমান রাসেলসহ অত্র এসোসিয়েশনভূক্ত সকল ফটো সাংবাদিক, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin