সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা ও ‘বি-বাড়ির মেলা’ বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা পার্কে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও বিভাগের বিভিন্ন জেলা থেকে সার ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এতে একদিকে যেমন মতবিনিময় হয়েছে, অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও একতা আরও দৃঢ় হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতির ভিত্তি হলো কৃষক এবং সার শিল্প। কৃষকের কাছে সময়মতো সার পৌঁছে দিতে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। তাই এ খাতকে এগিয়ে নিতে সরকারের নীতি সহায়তা, জটিলতা নিরসন এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার টেকসই রূপরেখা তৈরি অপরিহার্য।

সভায় সভাপতিত্ব করেন বিএফএ রাজশাহী শাখার সভাপতি আবুল কালাম। তিনি বলেন,“আমরা চাই কৃষকরা ন্যায্যমূল্যে সার পাবে এবং ব্যবসায়ীরাও সঠিক মুনাফা পাবে। বাজারে যাতে কোনো জাল সার প্রবেশ করতে না পারে, সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। একইসঙ্গে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আমাদের কথা পৌঁছে দেওয়ার জন্য বিএফএ কাজ করে যাচ্ছে।

সভায় আরও বক্তব্য দেন বিএফএ রাজশাহীর সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সার শিল্পের বর্তমান অবস্থা, বাজারে বিভিন্ন সংকট ও সমাধান, ব্যাংকঋণ ও ভর্তুকি সুবিধা সহজীকরণ, পরিবহন সমস্যা এবং সরকারি প্রণোদনার বাস্তবায়ন নিয়ে বিশদ আলোচনা করেন। তারা বলেন, কৃষি খাতের অগ্রগতি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে সার ব্যবসাকে আরও সহজ ও আধুনিক করতে হবে।

আয়োজকরা জানান, বার্ষিক সাধারণ সভার পাশাপাশি বি-বাড়ির মেলা আয়োজন করা হয় ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন, নতুন প্রজন্মের ব্যবসায়ীদের উৎসাহিত করা এবং একে অপরের অভিজ্ঞতা বিনিময়ের জন্য। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষপর্বে সৌহার্দ্য বিনিময় ও মধ্যাহ্নভোজের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি সমাপ্ত হয়। এছাড়া ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, বিএফএর এমন আয়োজন সার ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করবে এবং কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin