নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বুধবার বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে জাতীয়তবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত সদস্য পদপ্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজশাহীর একটি বার ভবনে আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সভাপতি আবুল কাশেম। উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
আরো উপস্থিত ছিলেন এডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, এডভোকেট জমসেদ আলী, এডভোকেট মিজানুল ইসলাম, প্রার্থী মাইনুল আহসান পান্না ও রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালীসহ অন্যান্য আইনজীবীগণ।
উপস্থিত নেতৃবৃন্দ সদস্য পদপ্রার্থী সিনিয়র এডভোকেট আবদুল জামিল মোহাম্মদ আলী, ব্যাটল নং-৩, এডভোকেট আবদুল্লাহ- আল-মামুন ব্যালট নং-৫, ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন, ব্যালট নং-৬, সিনিয়র এডভোকেট জয়নাল আবেদীন, ব্যালট নং-১১, এডভোকেট আব্দল মতিন, ব্যালট নং- ১৯, এডভোকেট জসীম উদ্দীন সরকার, ব্যালট নং-২৩, এডভোকেট রুহুল কুদ্দুস কাজল, ব্যালট নং- ২৮। এছাড়াও আঞ্চলিক আসনের প্রার্থী এডভোকেট মাইনুল আহসানকে ভোট প্রদান করে বিজয়ী করার জন্য আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশেল অবস্থা অত্যন্ত লাজুক। যেকোন সময়ে দেশেল অবস্থা ভিন্নরুপ ধারন করতে পারে। দেশকে এবং দেশের জনগণকে বাঁচাতে এখন জাতীয়তাবাদী দলের কোন বিকল্প নাই। তারা আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশনেত্রী তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অশোভন কথা বলা এবং পদ্মা সেতুর উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলার হুমকী দিয়েছেন। তাঁর এই বক্তব্য দেশদ্রোহীতার সামিল বলে উল্লেখ করেন। এই খুনি সরকারের কবল থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে অত্র প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী এবং এডভোকেটদের স্বার্থ রক্ষা করার অনুরোধ করেন তাঁরা।