রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশ সাংবাদিক সংস্থার ঈদ উপহার প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় শাখা, জেলা শাখা ও মহানগর শাখার ২০০ জন সদস্যদের মধ্যে টিসিবি পন্য নেবার ব্যবস্থা ও তা উপশহর সংস্থা কার্যালয় হতে ২৪ ও ২৫ মার্চ বেলা ১১টা হতে ১টা পর্যন্ত বিতরণ করা হয়। সংগঠনের এধরনের উদ্যোগের কারনে রাস্তায় লাইনে না দাঁড়িয়ে সন্মানের সাথে সংস্থার কার্যালয় হতে পন্য সংগ্রহ করতে পেরে এবং রাজশাহী জেলা প্রশাসক, টিসিবির উপ-পরিচালক ও ডিলার সূচনা এন্টার প্রাইজ এর সাথে যোগাযোগ করে এ আয়োজন সফল করায় সংগঠনের প্রতিষ্ঠাতা রফিক আলম ও বিভাগীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম বনির প্রতি সকল সদস্য আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদেও সন্মান রক্ষা করায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, টিসিবির উপ-পরিচালক আতিকুর রহমানসহ ডিলার সূচনা এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী বেনজীরআহমেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পন্য বিতরনের পর মঙ্গলবার দুপুর ২টায় সংস্থার জেলা ও মহানগর শাখার অসুস্থ ৫জন সদস্যেও বাসায় গিয়ে টিসিবি পন্য, ঈদ উপহার সামগ্রী ও চিকিৎসার আর্থিক সহযোগিতা প্রদান করা হয় ও তাদেও চিকিৎসার খোজ খবর নেওয়া হয়।

এছাড়াও ঈদের পরে পূনরায় আর্থিক সহযোগিতা প্রদানের ব্যবস্থা গ্রহণসহ ৫টি পরিবারের পাশে থাকার কথা জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সরাসরি অসুস্থ ৫জন সদস্যেও বাসায় গিয়ে দেখা করেন সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম, রাজশাহী জেলা শাখার সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি ও রাজশাহী সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ ও জেলা শাখার নির্বাচন কমিশনার পরিতোষ চৌধুরী আদিত্য।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin