রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশ সাংবাদিক সংস্থা পবা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর পবা উপজেলা শাখার আয়োজনে “সত্য প্রকাশের অঙ্গীকার, গণমাধ্যম হোক সবার” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে পবা উপজেলা পরিষদ বিআরডিবি হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি রফিক আলম।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা পবা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার সরকার দুলাল মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, বাংলাদেশ সাংবাদিক সংস্থা বিভাগীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম বনি, জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, যুগ্ম-সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, পবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আবু জাফর ইবনে আলম প্রমিজ, নির্বাহী সদস্য বিশাল হোসেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ প্রমূখ।

উপস্থিত বক্তারা বাংলাদেশ সাংবাদিক সংস্থা পবা উপজেলা শাখাসহ সাংবাদিকদের উন্নয়নে নানামূখী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন এবং তা বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে মহান মুক্তিযুদ্ধে ও ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পবা উপজেলা মসজিদ কমপ্লেক্সের পেশ ইমাম গোলাম মাওলা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin