নিজস্ব প্রতিবেদক: ১৯ এপ্রিল শনিবার বেলা ১১টায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর শাখার আয়োজনে ফিলিস্তিনির গাজা ও রাফায় বর্বরোচিত নারকীয় ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ অসংখ্য মানুষ ও শিশুহত্যার প্রতিবাদে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সংহতি সমাবেশের আয়োজন করা হয়েছে। এই মানববন্ধন ও সংহতি সমাবেশে সকলকে উপস্থিতি জন্য বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিকুল আলম আহ্বান জানিয়েছেন।