সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাগমারায় এতিম ও কুরআনের হাফেজদের মধ্যে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’র বৃক্ষ উপহার

  • প্রকাশ সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীর বাগমারায় এতিম শিশু, কুরআনের হাফেজ ও মাদরাসার শিক্ষার্থীদের বৃক্ষ উপহার দিয়েছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। রোববার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ এলাকার ৪টি প্রতিষ্ঠানে এ উপহার দেয়া হয়।

বৃক্ষের মধ্যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, ডালিম, লেবু, তেঁতুল, জলপাই, আমলকি, কদবেল, মেহগনি, নীম, জারুল ও কৃষ্ণচূড়া গাছ ছিল উল্লেখযোগ্য। এদিন বাগমারার ভবানীগঞ্জের পাহাড়পুর হাফেজিয়া মাদরাসা, মহিলা মাদরাসা ও চাঁনপাড়া হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় পাঠাগারের যুবকসহ উপজেলার বিভিন্ন এলাকার ৫০০টি পরিবারে বৃক্ষ উপহার দেয় সংগঠনটি।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) হেলেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান।

এ সময় স্থানীয় মাদরাসা শিক্ষক আব্দুন নুর, হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য জুনায়েদ আহমেদ, শাহ সোহানুর রহমান, আবু শুআইব আলম সিফাত, সাব্বির রহমান ইমন, আলফা, রাজিয়া সুলতানা, সখিনা খাতুন, নাজিয়া, নাজমুল হোসেন, আবু সাঈদ ও শাহজামাল মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের এ আয়োজন খুবই সময়োপযোগী। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। তারা মাদরাসার ছাত্র ছাত্রী ও কুরআনের হাফেজদের এসব বৃক্ষ উপহার দিচ্ছে। সবার এসব কার্যক্রমে সম্পৃক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খুবই চমৎকার ও অসাধারণ এ আয়োজন আমাদেরকে মুগ্ধ করেছে। পৃথিবীর জন্য বেশি বেশি বৃক্ষরোপণ করা সবার উচিত। এ সময় ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, বৃক্ষরোপণ একটি সাদকায়ে জারিয়া ইবাদত। এছাড়া পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ করা খুব জরুরি। সেজন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin