সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাগমারায় হিন্দু কমিউনিটির পাশে জেলা তাঁতী দলের নেতৃবৃন্দ

  • প্রকাশ সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় হিন্দু কমিউনিটির পাশে দাঁড়িয়েছেন জেলা ও উপজেলা তাঁতিদলের নেতৃবৃন্দ। গতকাল বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নেতৃবৃন্দ উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের হিন্দু কমিউনিটি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন এবং তাঁদের খোঁজ খবর নেন।

উল্লেখ্য গোবিন্দপাড়া ইউনিয়ন তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী বাচ্চু (৩০) একই গ্রামের নারায়ণ ভবানী (৫৫) নিকট পাঁচ হাজার টাকা চাঁদা দাবী করেন। টাকা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের অভিযোগে থানায় মামলা করেন নারায়ণ ভবানী। এর পর গত ১৮ সেপ্টেম্বর চাঁদা দাবীর অভিযোগে বাগমারা থানা পুলিশ নবাব আলী বাচ্চুকে গ্রেপ্তার করেন মান্দা উপজেলা থেকে ।

বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাঁতীদল কেন্দ্রীয় কমিটি, অভিযুক্ত বাচ্চুকে সাময়িক বরখাস্ত করে। সেই প্রক্ষিতে কেন্দ্রীয় তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ সরেজমিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত টিম বাগমারায় প্রেরণ করেন।

রাজশাহী জেলা তাঁতী দলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা সংবাদ কর্মীদের বলেন, তারা চাঁইসারা গ্রামের সনাতন ধর্মাবলম্বী লোকদের সাথে কথা বলেন এবং তাঁদের খোঁজ খবর নেন। তাঁদের অভয় দিয়েছেন বলে জানান। আগামী দুর্গাপূজা তাঁরা যেন নির্ভয়ে করতে পারেন সেবিষয়ে ও কথা হয়েছে। খুব শিগ্রই তাঁরা কেন্দ্রীয় কমিটির নিকট তদন্ত রিপোর্ট দাখিল করবেন বলে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মুঈদ খাঁন, বাগমারা তাঁতী দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব জাকিরুল রশীদ, যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ সুইট, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন আদরী, পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মুরাদ হোসেন, বাগমারা গোবিন্দপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি সুলতান মাহমুদ, বাসুপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি সাগর আলী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

হিন্দু কমিউনিটি সূত্রে জানা গেছে, এ ঘটনায় বাগমারা উপজেলা বিএনপি’র আহ্বায়ক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া তাঁদের সাথে সাক্ষাত এবং মতবিনিময় করেছেন। সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা এবং উপজেলা তাঁতী দলের নেতৃবৃন্দ বিএনপি’রর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নারায়ণ ভবানীর সহধর্মিনী সেফালী রানীর হাতে উপহার সামগ্রী তুলে দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin