শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

বাঘা-চারঘাট আসনে যুবদল নেতা সজনের মনোনয়ন উত্তোলন

  • প্রকাশ সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আমাগী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে সংসদীয় আসন-৫৭,রাজশাহী -৬(চারঘাট-বাঘা), আসনে মনোনয়ন উত্তোলন করছেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। তিনি সোমবার বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয় হতে এই মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রার্থীর প্রস্তাবক প্রভাষক তোফাজ্জল হোসেন বুলবুল, সমর্থক বাবর হোসেন মাস্টার,রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও আড়ানী পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন প্রাং, যুবনেতা জাহাঙ্গীর হোসেন, মাসুদ পারভেজ ও রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে প্রার্থী বলেন, জনগণের ভালবাসা ও এলাকার উন্নয়নের জন্যই তিনি এই মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বাঘা-চারঘাটবাসী তাকে এমপি হিসেবে দেখতে চায় বলে তাকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। সুষ্ঠু নির্বাচন হবে। আর এই নির্বাচনে তাঁকে বাঘা-চারঘাটবাসী ভোট প্রদান করে তাঁকে সংসদে পাঠাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin