সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

বাজারে চাঁদাবাজী ও সিন্ডিকেট ভাঙ্গতে মহানগর যুবদল নেতা রবি’র নেতৃত্বে প্রচারাভিযান

  • প্রকাশ সময় সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাজারে চলছে নৈরাজ্য। নিত্যপন্যের মূল্য কোনভাবেই ভোক্তার নাগালে আসছেনা। প্রতিদিন প্রতিটি নিত্যপন্যের মূল্য বেড়েই চলছে। জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে সব পন্য। এছাড়াও প্রায় প্রতিটি নিত্যপন্যের বাজার যেমন, কাঁচা বাজার, মাছ ও বিভিন্ন ফুটপাতের বাজারে চলছে খাজনার নামে রিতিমত চাঁদাবাজী।

এই সকল চাঁদাবাজী ভাঙ্গতে এবং তরিতরকারীসহ সকল নিত্যপন্যের মূল্য ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে যেন আসে সেজন্য বাজার সিন্ডিকেট ভাঙ্গতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে সোমবার দুপুরের দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার ও মাস্টারপাড়া কাঁচাবাজারসহ মাছ বাজারএবং অন্যান্য নিত্যপন্যের বাজারে তারা প্রচারিভিযান পরিচালনা করেন।

এ সমেয় রবি ক্রেতাদের বেশী দাম না দেয়ার জন্য অনুরোধ করেন। সেইসাথে বিক্রেতাদের সঠিক মূল্য নেয়ার জন্য বলেন। তিনি আরো বলেন, নগরীর প্রায় প্রতিটি বাজারে সরকার নির্ধারিত খাজনার চেয়ে দোকানদারদের নিকট হতে দুই থেকে তিনগুন বেশী খাজনা আদায় করছে ইজাদার। এটা রিতিমত চাঁদাবাজী বলে উল্লেখ করেন তিনি। এই চাঁদাবাজী বন্ধ করতে ইজাদারকে বলেন। এটা বন্ধ না হলে আগামী আরো কঠোর কর্মসূচী দিয়ে এর প্রতিরোধ করারও হুমকী দেন তিনি।

তিনি আরো বলেন, এক শ্রেণির ব্যবসায়ী, বিশেষ করে পাইকারী ব্যবসায়ীরা তারা মাঠ কিংবা বাজার থেকে অল্প দ্বরে পন্য ক্রয় করে অন্য বাজারে এসে তা বেশী দামে বিক্রি করেন। এরপর খুচরা বিক্রেতারা এর উপরে আরো বেশী সুযোগ নিয়ে মূল্য ডবল করে বিক্রি করেন। প্রতিটি দোকানে প্রতিটি পন্যের হালনাগাদ মূল্য তালিকা ও খাজনার মূল্য তালিকা টাঙ্গানোর দাবী জানান রবি। সেইসাথে আগামীতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin