বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বাড়ি ভাড়ার জাল চুক্তিনামা তৈরী, বাড়ি ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হলেও বাড়ি ছাড়ছেনা ভাড়াটিয়া

  • প্রকাশ সময় বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাজিহাটায় (লক্ষ্মীপুর সাইড) বাড়ি ভাড়া নেন রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে মাসুদ রানা পাখি ও একই এলাকার মৃত আতর আলীর ছেলে আব্দুল গাফ্ফার। তারা স্ট্যাম্পের মাধ্যমে ২০১১ সালের পহেলা জুন হতে ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত মোট ১২ বছরের জন্য মাসিক ২১,০০০টাকা ভাড়ায় বাড়ি মালিক কাজিহাটা এলাকার মৃত আব্দুল আজিজ এর ছেলে আনোয়ারুল হক বাবুল এর সাথে একটি চুক্তি করেন। এই চুক্তির মেয়াদ গত ৩১-০৭-২০২৩ইং তারিখ শেষ হয়েছে। কিন্তু ভাড়াটিয়াগণ তার বাড়ি ছাড়েননি। ভাড়াটিয়াগণ বাড়ি নিয়ে শাহী প্যালেস নামে একটি আবাসিক হোটেল করেছেন। এসময়ে জামানত বাবাদ বাড়ির মালিক মোট ১৩,৫০০০০/- (তের লক্ষ পঞ্চাশ হাজার টাকা) নেন।

এই বিষয়ে আনোয়ারুল এর ছেলে ফয়সাল আনোয়ার বলেন, ভাড়াটিয়া মাসুদ রানা পাখি ও আব্দুল গাফ্ফার জোরপূর্বক তাদের বাড়ি দখল করে রেখেছে। শুধু তাইনয় তারা নিজে নিজেই ০১-০৮-২০২৩ ইং তারিখে সমপরিমান স্ট্যাম্পে ৩০-০৭-২০৩৩ সাল পর্যন্ত একটি ভূয়া চুক্তিনামা করেন। এ চুক্তিরনামার স্ট্যাম্প আসল কিনা জানতে জেলা ম্যাজিষ্ট্রেট বরাবরে আবেদন করলে সাকিব হাছান খান ট্রেজারি অফিসার জেলা প্রশাসকের কার্যালয় লিখিতভাবে জানান পরবর্তী চুক্তিনামার স্ট্যাম্প বিক্রয়ের কোন প্রমান রেজিষ্টারে নাই। এ থেকে প্রমাণিত হয় যে, পরের চুক্তিনামা সম্পূর্ন জাল ও ভূয়া।

তিনি আরো বলেন, তার বাবা ২০১৬ ইন্তেকাল করেছেন। এখন তার মা বলাকা কবির এই বাড়ির মালিক। এ নিয়ে ভাড়াটিয়াদের বার বার বাড়ি ছাড়ার তাগিদ দিলে তারা বাড়ি ছাড়ছেনা। উল্টো তাদের বিভিন্ন ধরনের হুমকী দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এই নিয়ে ৫ আগস্টের পূর্বে বহুবার রাজপাড়া থানায় অভিযোগ করতে গেলেও থানা কোন প্রকার অভিযোগ নেয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি তৎকালীন আওয়ামী লীগর সরকারের দাপটে ভাড়াটিয়াগণরা এমন আচরণ করছেন। এ নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে ২২-০৭-২০২৪ ইং তারিখ পর্যন্ত ভাড়াটিয়াদের বাড়ি ছাড়ার জন্য সময় দিয়েছিলো। কিন্তু অদ্যবধি তারা বাড়ি না ছেড়ে নানান তালবাহানা করছেন বলে জানান তিনি। তিনি দ্রুত তাদের বািিড় ছেড়ে দেয়ারন ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

এবিষয়ে ভাড়াটিয়া মাসুদ রানা পাখি বলেন, তাদের নিকিট বৈধ কাগজ আছে। ৩০-০৭-২০৩৩ সাল পর্যন্ত তাদের ডিড রয়েছে। সেইসাথে ২৫লক্ষ টাকা জামানত দেয়া আছে। এছাড়াও হোটেলে অনেক মালামাল রয়েছে। শুধু তাইনয় বাড়ি ডেকোরেশন ও ঠিকঠাক করতে প্রায় ৫লক্ষ টাকা ব্যায় হয়েছে। এগুলো দিলে বিবেচনা করতে পারেন বলে জানান তিনি। তবে এই বাড়ি নিয়ে অনেক স্থানে বসা হয়েছে। কোন সুরাহা হযনি। এনিয়ে তিনি কোর্টের দারস্থ হবেন বলে উল্লেখ করেন পাখি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin