নিজস্ব প্রতিবেদক: চিরনিদ্রায় শাহিত হলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান। রোববার দুপুর ২.৩০টায় রাজশাহী গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ৩য় জানাযার নামাজ শেষে ফাজিলপুর গোরস্থানে (পারিবারিক কবরস্থানে) বাবা মায়ের পাশে দাফন কাজ সম্পন্ন করা হয়।
গত শুক্রবার (২৩ মে) সকাল ৮টা ৪০মিনিটে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান ইন্তেকাল করেন (ইন্না——রাজিউন)। শুক্রবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তার আগেই তিনি মৃত্যু বরণ করেন। মরহুমের প্রথম জানাযা দুপুর ২.৩০টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএমডিএ কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেন। তার দুই সন্তানই আমেরিকায় থাকেন তাই দেশে আসার পর রোববার পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুম ড. এম আসাদুজ্জামান এর নামাযে জানাযার উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সেময়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, মরহুমের বড় ভাই সাবেক আইজিপি এনামুল হক, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, ছোট ভাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শরীফ উদ্দীন, ছেলে রেহান আসাদ চিফ অফ স্টাফ ইউ এন, বিএমডিএ’র নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব), বিএমডিএ বোর্ড সদস্য সাইফুল ইসলাম হিরক, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শাওয়াল সদস্য সুলতানুল ইসলাম তারেক। এছাড়াও রাজশাহী জেলা, তানোর ও গোদাগাড়ী উপজেলা বিএনপি, অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ, গ্রামবাসী, আত্মীয়স্বজন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএমডিএ পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসস্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তার এই মৃত্যুতে বিএমডিএ পরিবার গভীরভাবে শোকাহত।