শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

বার কাউন্সিল সদস্য নির্বাচন উপলক্ষে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিতি সভা

  • প্রকাশ সময় বুধবার, ১১ মে, ২০২২
  • ৪২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ উপলক্ষে রাজশাহীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী ১নং বার ভবনে আয়োজিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বক্তব্যকালে মেয়র বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী ২৫ মে বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের বিজয়ী করতে হবে। আমি আশা করি এই প্যানেলের সকলে বিজয়ী হবেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। অতীতের ন্যায় আগামীতেও আইনজীবীদের কল্যানেও তিনি অবদান রাখবেন বলে আমরা বিশ্বাস করি।

পরিচিত সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলে সাধারণ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ রেজাউল রহমান, এডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট শাহ্ খসরুজ্জামান, এডভোকেট রবিউল আলম বুদু ও মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), এফ গ্রুপ আসনের প্রার্থী এডভোকেট একরামুল হক। সভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আবু।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin