বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিএনপি’র বিভাগীয় সমাবেশ সফল করায় ধন্যবাদ জানান ঈশা

  • প্রকাশ সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সন্ত্রাসী ও সরকারের দমন-নিপিড়ন, নির্যাতনের বিরুদ্ধে এবং বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি এবং ১০ দফা, জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্য পণ্য, গ্যাস বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে রাজশাহী মহানগরীর সোনাদিঘির মোড়ে সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সমাবেশে আটটি বিভাগের নেতাকর্মী ও সমর্থকগণ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করেন। সমাবেশের শুরুর অনেক পূর্ব থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। এসময়ে রাজশাহীর মূল শহর সাহেব বাজার, বাটার মোড় ও সোনাদিঘীর মোড়সহ অন্যান্য রাস্তা জনগণের চাপে সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে যায়। নেতাকর্মী, সাধারণ জনগণ ও সমর্থকদের এমন উপস্থিতিতে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপি’র গণজোয়ার শুরু হয়েছে। যেখানেই বিএনপি কর্মসূচী দিচ্ছে সেখানেই লোকের জনস্রোত বইছে। রাজশাহী বিভাগীয় সমাবেশও এর ব্যতিক্রম হয়নি। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করেন। জনগনের এই অংশগ্রহন সমাবেশকে শতভাগ সাফল্যমন্ডিত করে। সমাবেশ সফল করায় সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানান ঈশা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin