সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে ষড়যন্ত্র, কটুক্তির নিন্দা ও প্রতিবাদ মিনুর

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবমাননা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গভীর ষড়যন্ত্র ও কটুক্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে মিনু বলেন, বিএনপি জনগণের দল। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি জনগণের স্বার্থে কাজ করছে। দেশ ও দেশের মানুষের উন্নয়নে বিএনপির ব্যাপক ভূমিকা রয়েছে। শত প্রতিকূলতার মাঝেও বিএনপি জনগনের পাশে থেকেছে। বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি দেশের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কিন্ত একটি কুচুক্রি মহল বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবমাননা করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে দেশি ও আন্তর্জাতিকাবে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এ অবস্থায় ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত থাকতে হবে। বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। এ জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য আহবান জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, যারা দেশের উন্নয়ন চায়না, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায় তারাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্ত তাদের এ ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। যেকোনো কর্মসূচীতে দলীয় নেতাকর্মীসহ সকল নাগরিককে মাঠে নামার আহবান জানাচ্ছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দল ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin