বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বিএনপি’র রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ ফেব্রুয়ারী তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং আটককৃত বিএনপি’র সকল নেতৃবৃন্দের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, সংসদ বিলুপ্তি এবং তত্বাবধায়ক সরকারের দাবীতে রাজশাহীতে বিএনপি বিভাগীয় সমাবেশ করবে। এই সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার বাদ মাগরিব নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জমান জনি, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি ও রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই সরকারের বিদায় ঘন্টা বাজাতে বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠন ও শরীক দলগুলো মাঠে রয়েছে। তারা কঠোর আন্দোলন গড়ে তুলেছে। আগামীতে এই আন্দোলন আরো বেগমান করতে বিএনপি শান্তিপূর্ন ভাবে নানা ধরনের কর্মসূচী পালন করে যাচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারীর বিভাগীয় সমাবেশ অত্যন্ত গুরুত্বপুর্ণ। বিধায় তিন ডিসেম্বরের গণসমাবেশের ন্যায় এই সমাবেশকে সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সেইসাথে প্রচারনামূলক লিফলেট বিতরণ করার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে অনুরোধ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin