সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি ক্ষমতায় এলে সিএনজি মালিক-শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জনগণের দল। বিএনপি জনগণের রায়ে ক্ষমতায় আসলে সিএনজি মালিক-শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সেইসাথে, পরিবহন খাতের উন্নয়নে প্রকৃত মালিক ও শ্রমিকদের মতামত নিয়েই নীতি নির্ধারণ করা হবে বলে রাজশাহীর নওহাটায় পবা-মোহনপুর সিএনজি মালিক সমিতির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, “আজকে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও মালিকরা। সিএনজি মালিক-চালকরা দিনরাত পরিশ্রম করেও ঠিকমতো পরিবার নিয়ে চলতে পারছেন না। তিনি বলেন, আপনাদের এই ঐক্যবদ্ধতার মধ্যেই রয়েছে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের শক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সকল অবিচারের প্রতিকার নিশ্চিত করাই হচ্ছে বিএনপির লক্ষ্য।”

কর্মীসভায় সভাপতিত্ব করেন- সিএনজি সমিতির সদস্য এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠকি সম্পাদক সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোহা. শরিফুর রহমান শরীফ, এমদাদুল হক, পৌর বিএনপি নেতা গোলাম মুর্তুজা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ও সিএনজি মালিক সমিতির সদস্য সোহেল রানা, সিএনজি মালিক সমিতির সদস্য আরিফ হোসেন এবং সিএনজি মালিক সমিতির সদস্য আতাবুর।

কর্মীসভায় বক্তারা সিএনজি মালিক ও শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, লাইসেন্স ও ফিটনেস প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধ, অতিরিক্ত খরচ ও হয়রানি রোধ, মহাসড়কে সিএনজি চলাচলসহ নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সভায় নওহাটা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পবা-মোহনপুর সিএনজি মালিক সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin