নিজস্ব প্রতিবেদক: উত্তর বঙ্গের বর্ষিয়ান নেতা, বিএনপি’র তিন বারের সাবেক সংসদ সদস্য এডভোকেট কবির হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে বুধবার দুপুর ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না——–রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু, সদস্য সচিব অধ্যাপক মোজাফ্ফর হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও আলমগীর হোসেনসহ অত্র কমিটির অনান্য সদস্যগণ।
তাঁরা সকলেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মরহুম এডভোকেট কবির হোসেন ছিলেন বিএনপি’র নিবেদিত একজন কর্মী ও নেতা। তাঁর হাত ধরে রাজশাহীর অনেক উন্নয়ন হয়েছে। তাঁর অবদান বিএনপি ও জনগণ কোনদিন ভুলতে পারবেনা।