সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি নেতা মিলননের সুস্থ্যতায় পবা বিএনপি’র দোয়া মাহফিল

  • প্রকাশ সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন অসুস্থ হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে চিকিৎসাধীন আছেন। তাঁর আশুরোগ মুক্তি কামনায় পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সোমবার বাদ আসর রাজশাহী মহানগরীর সপুরায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পবা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নাফ, মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, হারিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আলহাজ¦ মজিবুর রহমান, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন ও সদস্য সচিব শাহীন রেজা সান্নান, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সিহাব উদ্দিন, হরিপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হাসিবুর রহমান, কুঠিবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্শেদ, বড়গাছী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ভিকু।

আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সোহেল রানা, আবুল কাশেম, হাবিবুর রহমান, আসাদুজ্জামান বাবু, রাজু আহম্মেদ, আব্দুল্লাহ হান্নান ও শফিকুল ইসলাম, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আক্তারুজ্জামান, সিনিয়ন যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, পবা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু হেনা, পবা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমানসহ পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনেওে অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনের দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin