নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কৃতি সন্তান, বিশিষ্ট উন্নয়ন পরিকল্পনাবিদ, বিএমডিএ’র প্রতিষ্ঠাতা, সাবেক সফল নির্বাহী পরিচালক ও সাবেক চেয়ারম্যান মরহুম ড.এম আসাদুজ্জামান এর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ প্রধান কর্যালয়ে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত হন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি ড. এম আসাদুজ্জান এর মৃত্যুতে কৃষি মন্ত্রনালয় সহ কৃষি উপদেষ্টা ও সরকারের পক্ষ থেকে গভীর ভাবে শোক জানান এবং তাঁর শোকসস্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ড.এম আসাদুজ্জামান সারা জীবন দেশ ও জাতির জন্য কাজ করে গেছেন। আমরা বিশ্বাস করি তিনি অনেক ভালো মানুষ ছিলেন এবং মানুষের কল্যাণে কাজ করে গেছেন। কৃষি মন্ত্রণালয় এর আওয়াতাধীন বিএমডিএ যে কাজ গুলো করে যাচ্ছে সে কাজ গুলো যেন সফল ভাবে সম্পূর্ণ করতে পারে সে জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তারা এক সাথে হয়ে কাজ করতে হবে। তাহলে বিএমডিএ যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে তা সফল ভাবে সম্পূর্ন হবে। উত্তরবঙ্গের কৃষি নিয়ে যে স্বপ্ন দেখতেন তাঁর অনুপস্থিতিতে আমরা যেন সেই স্বপ্ন পূরণ করতে পারি। আমরা কৃষিতে যেন আরো উন্নত করতে পারি তবেই তার সেই প্রচেষ্টা সফল হবে। পরিশেষে আবারো তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁকে যেন আল্লাহ তা-আলা জান্নাতবাসি করেন।
“স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম(অতিরিক্ত সচিব)। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড. আবুল কাশেম, প্রয়াত ড.এম আসাদুজ্জামন এর সহধর্মীনি নুসরাত রাজি, মেয়ে নৌরিন আসাদ, ছেলে রেহান আসাদ চিফ অফ স্টাফ ইউ এন, বোর্ড সদস্য জাফুরুল্লাহ ঠাকুরগাঁও, বোর্ড সদস্য সাইফুল ইসলাম হিরক রাজশাহী, বোর্ড সদস্য বদরুল লাইলি রাজশাহী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. যোবায়ের হোসেন, এনামুল কাদের (সচিব বিএমডিএ), নির্বাহী পরিচালক এর সহধর্মীনি সেলিনা আখতার, বিএমডিএ রাজ-২০৮৮ সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুকসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর, রিজিয়ন, জোন অফিস ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার, হিসাব নিয়ন্ত্রক ও সহকারী প্রকৌশলীবৃন্দ সকলে উপস্থিত ছিলেন।
স¥রণ সভা সঞ্চালনা করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান। এসময় স্মৃতিচারণ করেন মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ মরহুম ড.এম আসাদুজ্জামান এর ছেলে ও মেয়ে। স্মরণসভা শেষে প্রয়াত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান এব জন্য বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। গত ২৩ মে শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজশাহী উপশহরের ভাড়া বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বিএমডিএ পরিবারের পক্ষথেকে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁর এই মৃত্যুতে বিএমডিএ পরিবার গভীরভাবে শোকাহত।