বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিএমডিএ এর নবনিযুক্ত নির্বাহী পরিচালক’র সাথে পরিচিতি সভা

  • প্রকাশ সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব) এর সাথে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন বিএমডিএর কর্মকর্তা কর্মচারীগণ। রোববার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কর্যালয়ের সম্মেলন কক্ষে বিএমডিএ‘র আয়োজনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সাবেক নির্বাহী পরিচালক আব্দুর রশীদ, শামসুল হোদা, ড. আবুল কাসেম, জাহাঙ্গীর আলম খান, বিএমডিএ‘র সচিব যোবায়ের হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, শরীফুল হক, নাজিরুল ইসলাম, আব্দুল লতিফ ও শহীদুর রহমান সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

সকালে সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব) কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাবেক নির্বাহী পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী বৃন্দ। এরপর বিএমডিএর সাবেক নির্বাহী পরিচালক ও প্রকৌশলী আব্দুর রশীদের নিকট থেকে শফিকুল ইসলাম দায়িত্ব বুঝে নেন। কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি সভার শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাঁকে।

উল্লেখ্য, গত ২৬ জুন ২০২৪ ইং তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ উপসচিব এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শফিকুল ইসলাম(৬৩১৪) মহাপরিচালক, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) থেকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে পদায়ন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin