নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস, যথাযোগ্য মর্যাদায় পালন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। মঙ্গলবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় সহ রাজশাহী ও রংপুর বিভাগের সকল রিজিয়ন ও জোন দপ্তরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও রাজশাহী নগরীর কোর্ট এলাকায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সকালে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)এর নির্দেশে সকালে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, শরিফুল হক (অবঃ), নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহ, মতিউর রহমান, হারুন-উর-রশিদ, শফিকুল ইসলাম, রাজ(২০৮৮) সিবিএ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক, সহকারি প্রশাসনিক কর্মকর্তা লায়লা আনজুমান বানু, সহকারি প্রশাসনিক কর্মকর্তা সেকান্দার আলী ও (অফি:কাম: কম্পি:) সালমা খাতুন সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএমডিএ প্রধান কার্যালয়সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কার্যালয়ে আলোকসজ্জা সাজানো হয়।