সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিনম্র শ্রদ্ধায় জাহানারা জামানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশ সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের ৫ম মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। রোববার দিবসটি স্মরণে মরহুমার সমাধীতে শ্রদ্ধা নিবেদন, কুরআনখানি, দোয়া মাহফিল ও মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের সমাধীতে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এছাড়া মরহুমার দৌহিত্র আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় মেয়র উপস্থিতিতে মরহুমা জাহানারা জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগ, রাজশাহী মহানগর ছাত্রলীগ, রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগ, রাজশাহী কলেজ ছাত্রলীগ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, বিএমডিএ কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা।

এ সময় জামিয়া ইমলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাত আলী, উলামা কল্যান পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোহেল, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ, রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি স্মরণে সকালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাদ জোহর রাজশাহী মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া জামিয়া ইমলামিয়া শাহ মখদুম মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin