শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

বিশেষ কাজে বিশেষ মানুষদের জন্য উপাত্ত বেশি জরুরি পরিসংখ্যান দিবসে বিভাগীয় কমিশনার

  • প্রকাশ সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: “সবার জন্য গুণগত পরিসংখ্যান ও তথ্য” এই প্রতিপাদ্যে নানা আয়োজনে রাজশাহীতে উদযাপিত হয় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস। দিবসে সভাপতির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, সব মানুষের জন্য কোন না কোন উপাত্ত দরকার। তবে বিশেষ কাজে বিশেষ মানুষদের জন্য উপাত্ত বেশি জরুরি। সব মানুষের সব তথ্য হয়তো কাজে লাগেনা। সোমবার সকালে রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, অনেক ক্ষেত্রে উপাত্তের চেয়ে উদ্দেশ্য গুরুত্বপূর্ণ হয়। এ প্রসঙ্গে চলমান টিকাদান ক্যাম্পেইনের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ক্যাম্পেইন উপলক্ষে কতগুলো অ্যাডভোকেসি সভা হয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কতজন শিশু এ ক্যাম্পেইন থেকে টিকা পেল। এসময় তিনি যে কোনো কাজের উদ্দেশ্য অনুধাবন করে সে অনুসাওে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক আব্দুল হালিম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আইয়ুব আলী। সভায় বক্তাগণ জরিপকালে জনগণকে সঠিক তথ্য প্রদানের অনুরোধ জানিয়ে দক্ষ লোকবল দিয়ে তথ্য সংগ্রহে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যের পরিচালক ডা. হাবিবুর রহমান, স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান ও রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভাগীয় কমিশনার কার্যালয় হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে আলাচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin