সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন:ভূমিমন্ত্রী রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ পুবালী ব্যাংক কেশরহাট শাখার লোন অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের ফ্রি ডেন্টাল ক্যাম্প

বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন

  • প্রকাশ সময় রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের আনন্দ একসঙ্গে উদযাপন করতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে বিশেষ ‘জার্সি ডে’ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা আজ রবিবার (২১ জুন) সকাল ১১.১৫ মিনিটে নিজ নিজ প্রিয় দলের সমর্থনে জার্সি ও পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। এই আয়োজনেকে ঘিরে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে বিভাগে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় ।

বিভাগ প্রাঙ্গন থেকে শুরু হওয়া এই আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে ফটোশুটে অংশ নেন। এসময় তারা নিজেদের পছন্দের দলের পক্ষে স্লোগান দেন এবং কেন তাদের দল এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে সে বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে যুক্তি উপস্থাপন করেন। চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী জিসদান জুলকারনাইন বলেন, “আমি বিশ্বাস করি বিশ্বকাপকে ঘিরে সকলের অংশগ্রহণে আয়োজিত ‘জার্সি ডে’ আমাদের নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

শিক্ষার্থীদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন সমন্বয় করেন বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন এবং মুহাম্মদ রাকিব হোসাইন। তাঁরা বলেন “বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি বিশ্বব্যাপী মানুষের আবেগ ও সংস্কৃতির একটি বড় অংশ। তাই শিক্ষার্থীদের এই আয়োজনে আমরা পাশে থাকার চেষ্টা করেছি।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin