বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিস্ফোরক মামলায় খালাস পেলেন বিএনপি নেতৃবৃন্দ

  • প্রকাশ সময় রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০১৪ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের নামে মিথ্যা বিস্ফোরক মামলা দায়ের করে। যার নম্বর ১৮০/১৪। আর এই মামলায় আসামি করা হয়েছিলো বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার আযিম আযব সহ জামাত নেতাদের।

দীর্ঘ ১০ বছর এই মামলা সাক্ষী গ্রহণের পর প্রমাণিত হলো মামলাটি ভুয়া মিথ্যা এবং সাজানো। সে জন্যই রোববার বিজ্ঞ আদালত সকলকে মামলা থেকে খালাস দিয়েছেন বলে জানান আবুল কালাম আজাদ সুইট। এবিষয়ে মামলার আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, এই মামলায় মোট ২১জনকে আসামী করা হয়েছিলো। রোববার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালত দীর্ঘদিন শুনানী শেষে সকল আসামীদের খালাস করে দেন বলে জানান মাসুম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin