নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টুর পিতা, বাঘা উপজেলা শাখার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সারওয়ার হোসেন পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।।