সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য ‘বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার’ পেয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। বিএমডিএ এর গোদাগাড়ী জোন-১ রাজশাহীকে স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পুরস্কার ২০২৪’ সনদপত্র প্রদান করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধিনে ২০২৪ সালের ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার’ গ্রহণ করেন- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গোদাগাড়ী জোন-১ এর সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ।

জানা গেছে-পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি জাতীয় বৃক্ষ মেলা ২০২৫ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ ।

‘খ’শ্রেণিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় স্থান পেয়েছে রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হয়। সনদপত্র ও ক্রেস্ট গ্রহন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)। এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী রিজিয়ন এর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও এনামুল কাদীর। সাত শ্রেণিতে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin