সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি: মিনু

  • প্রকাশ সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য ও রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। তিনি দেশের মানুষকে খুব ভালোবাসেন। তাই তিনি এই দেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনোই যাননি। এখন তিনি অসুস্থ। সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে তিনি আশাব্যক্ত করেন। বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশের মানুষহ বিশ্বের মুসলমানরা দোয়া করছে বলে উল্লেখ করেন তিনি।

রোববার বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মহানগরীর ২০ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিনু।

তিনি আরো বলেন, সকল আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছন। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধেও তিনি জনমত গড়ে তুলেছিলেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। গেন দেশনেত্রী এখন কঠিন সময় পার করছেন। ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনে খালেদা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। ওয়ান-ইলেভেন এর সময় তাঁকে নির্যাতন করে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি কখনই দেশ ছেড়ে যাননি। তিনি বেগম জিয়ার আশু সুস্থতা কামনা করেন। সেইসাথে দেশবাসীকে দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করেন তিনি।

রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাল্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজামান মহন, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিৎ ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এদিকে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নগরের বিভিন্ন এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রত্যেকটি দোয়া মাহফিল থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। একাধিক স্থানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলগুলোতে জননেতা মিজানুর রহমান মিনুসহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin